1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে বিজিবি’র অভিযানে দুই আসামিসহ ৬৪ পিস ভারতীয় ইয়াবা আটক

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ নীতিকে সামনে রেখে অভিযান চালিয়ে দুই আসামিসহ ৬৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সদস্যরা।

সোমবার (৭ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ বালিয়ামারী বিওপি সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১০৭১/৪-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাবাজার নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন— মোঃ মানিক মিয়া (৩২), পিতা: মৃত তারা মিয়া, গ্রাম: চরলাঠিয়াল ডাঙ্গা, ডাকঘর: যাদুরচর, উপজেলা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম এবং মোঃ সাইফুল ইসলাম (৩৬), পিতা: মৃত আবুল কাশেম, গ্রাম: সাজাই আনন্দবাজার, ডাকঘর: রাজীবপুর, উপজেলা: চর রাজীবপুর, জেলা: কুড়িগ্রাম।

জব্দকৃত ইয়াবা, মোবাইল ফোন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চর রাজীবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট