1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনায় ইছামতি নদী উদ্ধার আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সঙ্গে ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনার নেতৃবৃন্দের মতবিনিময় সভা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পাবনা শহর অংশে ইছামতি নদী পুনরুদ্ধার, খননকাজের অগ্রগতি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ জানান, পাবনা শহরের প্রায় ৫ কিলোমিটার ইছামতি নদী খননকাজ নিম্ন আদালতে বিচারাধীন ১৪১টি মামলার কারণে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। এছাড়া শহরের ১৩টি সেতু নির্মাণসংক্রান্ত জটিলতা এবং পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রমের কারণে নদী খননকাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যা দ্রুত সমাধানে জেলা প্রশাসকের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় শেষে পাবনায় যোগদানের পর সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন, অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সৎ ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা প্রদান এবং সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় ১৮ জন কর্মচারীকে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক নজির স্থাপনের স্বীকৃতিস্বরূপ সিনসা সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনার সভাপতি সহকারী অধ্যাপক এস. এম. মাহবুব আলমের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, রিভারাইন পিপল পাবনা জেলা শাখার সভাপতি ও নদী গবেষক ড. মনছুর আলম, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা ইয়াছমিন, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন এবং দৈনিক যায়যায় সময়য়ের রাজশাহী বিভাগীয় প্রধান কৌশিক হোসেন।

সভায় বক্তারা ইছামতি নদীকে দখল ও দূষণমুক্ত করে খননকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট