1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে (এমপি) সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য, সাবেক মেয়র ও সাবেক হুইপ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার রাত ১০টায় নগরীর কাউনিয়া সাধুর বটতলায় অবস্থিত তাঁর বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এ সময় দৈনিক ভোরের আকাশ-এর বরিশাল ব্যুরো মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ নুরুল আমিন, বরিশাল বার্তা-এর সম্পাদক ও প্রকাশক এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট রফিকুল ইসলাম শাহীন, উপদেষ্টা কাজী জাহাঙ্গীর (ব্যুরো চিফ, দৈনিক ডেসটিনি), উপদেষ্টা সাইফুল ইসলাম মাসুম, উপদেষ্টা কবির হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. নুরে আলম (জেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ), সহ-সভাপতি কাজী ওয়াহিদ মুরাদ (স্টাফ রিপোর্টার, দি কান্ট্রি টুডে), সহ-সভাপতি মারুফ হোসেন (স্টাফ রিপোর্টার, দৈনিক প্রভাতী বাংলাদেশ), সহ-সভাপতি মিরাজ মল্লিক (স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ সংযোগ), আজকের তালাশ পত্রিকার বার্তা সম্পাদক মো. শাহাদাতসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে ফুলেল তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে এলাকার উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূরীকরণে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই।

জবাবে সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও যৌক্তিক প্রয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট