1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী, স্ত্রী ও তাদের ৯মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর দুইটার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ২নং সিএন্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান (৩৫) পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে, বিথী আক্তার (৩০) ও এই দম্পতির ৯ মাস বয়সী সন্তান নুর। নিহত বিথী আক্তার রাকিব হাসানের স্ত্রী। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় সন্তানসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে বিথী আক্তার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আশংকাজনক অবস্থায় রাকিব হাসান ও তাদের ৯মাস বয়সী সন্তান নুরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ৯মাস বয়সী শিশু সন্তান নুরকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

রাকিবের এক সহকর্মী বলেন, কয়েক দিন আগে রাকিবের এক সহকর্মীর মা মারা যাওয়ায় সেই পরিবারকে দুপুরের খাবারের দাওয়াত দিয়েছিলেন রাকিব। অফিস শেষে বাসায় ফিরে স্ত্রী ও সন্তানকে নিয়ে খাবার পৌঁছে দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আল নাফিস বলেন, আমাদের হাসপাতালে প্রথমে রাকিব ও পরে বিথি নামের দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা পুলিশকে অবগত করেছি। শিশু সন্তানকে ঢাকায় নেওয়া হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘাতক কভার্ডভ্যান শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট