1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নির্বাচনী প্রস্তুতিতে মাঠে মামুনুর রশীদ মামুন, কালাইয়ে কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে নিজাম উদ্দিন ফকির বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি মোঃ মামুনুর রশীদ মামুন বলেন, তিনি উদয়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তিনি বলেন, অতীতের মতো এবারও দল ও সাধারণ মানুষের সমর্থন পাবেন বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, উদয়পুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবং প্রতিটি ওয়ার্ডে দলীয় কার্যক্রম জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে উদয়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট