1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১,১৪৮ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, “চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এই নীতিকে সামনে রেখে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপির একটি টহল দল রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালায়। সীমান্ত পিলার ১০৫৬/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১,১৪৮ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কসমেটিকস আইনানুগ প্রক্রিয়া শেষে রৌমারী কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

৩৫ বিজিবি জানিয়েছে, বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে অবৈধ কার্যক্রম রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট