1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনায় ইয়াবা ও জাল টাকা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মাদক মাদকবিরোধী অভিযানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাবনা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই বিকেলে পাবনা সদর থানাধীন সিংগা রেলগেট এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক ও জাল টাকা সহ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: পাবনা সদর থানাধীন শালগাড়িয়া তালবাগান এলাকার মোঃ রায়হানুল ইসলাম রানা (৪০) ও একই থানাধীন সিংগা উত্তর পাড়া এলাকার মোঃ আকাশ খান (২৪)।

অভিযানকালে মোঃ রায়হানুল ইসলাম রানার দেহ তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ টাকা মূল্যমানের ২৪টি জাল ব্যাংক নোট (মোট ১২,০০০ টাকা) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জাল নোট সংগ্রহ ও বিপণনের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই চক্রের অন্যতম সদস্য মোঃ পলাশ (২৮) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের জোরালো অভিযান চলমান রয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট