1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

জামাল কাড়াল, বরিশাল:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বরিশাল, ১৪ জুলাই: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে সোমবার নগরীর কীর্তনখোলা অডিটোরিয়ামে বরিশাল মহানগর ও জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। তিনি তাঁর বক্তব্যে পল্লীবন্ধু এরশাদের রাষ্ট্র পরিচালনায় অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট জলিল,  মোঃ রফিকুল ইসলাম গফুরসহ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় যুব সংহতি,  জাতীয় ছাত্র সমাজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট