1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নওগাঁর  ধামইরহাটে হেকস ইপার এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ত করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, মেডিক্যাল অফিসার ডাঃ মাহফুজুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ ফয়সাল ইসলাম, ধামইরহাট থানা পুলিশ প্রতিনিধি এসআই ব্রজেশ্বর বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপকারভোগী তেরেসা মার্ডি।

এছাড়াও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, প্রকল্প অংশগ্রহণকারী এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। থ্রাইভ প্রজেক্ট অফিসার লুৎফর রহমানের সঞ্চালনায়  প্রকল্প সমন্বয়কারী মো. তোফাজ্জল হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প বিষয়ে ধারণা, দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, সভার উদ্দেশ্য, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এবং প্রকল্পের এসওডি ও এসডিজিতে অবদানসমূহ উপস্থাপন করেন।

এরপর অতিথিবৃন্দের অংশগ্রহণে মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন: “ধামইরহাট উপজেলায় কাজ করার অনেক সুযোগ আছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও কাজ করতে হবে।

একই ব্যক্তিকে যাতে একাধিক সহায়তার আওতায় না নিয়ে আসা হয় অর্থাৎ ওভারল্যাপিং (overlapping) যাতে না হয়, সেজন্য তিনি এনজিওদের সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।”  তিনি ডাসকো ফাউন্ডেশনকে প্রকল্পের কার্যক্রম স্থানীয় চাহিদার আলোকে প্রকল্প প্রণয়ন করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট