1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নের দক্ষিণ টালুয়ারচর গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক আহমেদ-এর উদ্যোগে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ পরিচিত সভায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক আহমেদ বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শৌলমারী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চান এবং ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন। উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার আশ্বাসও দেন তিনি।
সভা শেষে স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে সেগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট