1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত টাঙ্গাইলের মির্জাপুরে শ্বাসরোধ করে হত্যা করার পর ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেফতার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিনইল গ্রামে ইউনুস আলী মণ্ডলের কর্মী সমাবেশ কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি জনবাণী পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় সাংবাদিক জামাল আহত নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ সোনাহাট বন্দরে পাথরবাহী ট্রাক শূন্য, ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৫৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মুক্তি (৫৮) নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী একই ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তেতুলতলা এলাকায় সড়কের খানাখন্দের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি সড়কের পাশে নিচে উল্টে যায়। এতে চালক আকবর আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় মুক্তি (৫৮) নামে অপর এক ব্যক্তি আহত হন। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের বেহাল অবস্থার কারণে নসিমনটি উল্টে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, তেতুলতলা এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট