1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ভূরুঙ্গামারীতে বাংলাদেশী যুবক বিএসএফের হাতে আটক মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন ‎ নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার ১৭ ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সকল পরিক্ষার্থী অকৃতকার্য পাসের হার ০% নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ কালাইয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন ‎

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যস্ততার বাইরে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন জোরদারের প্রত্যয়ে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


‎মঙ্গলবার (১১ আগস্ট) মনপুরা পার্কে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় তার সহধর্মিণীসহ কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সকাল থেকেই আনন্দ ভ্রমণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মনপুরা পার্কে পৌঁছানোর পর তারা বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেন এবং নিজেদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করে নেন।

‎দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক পরিবেশনা, সাংস্কৃতিক পর্বে গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন নেতাকর্মী ও উপস্থিত অতিথিরা। এতে পুরো পার্কজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

‎ তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী করা প্রয়োজন। এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎আনন্দ ভ্রমণের পাশাপাশি নেতাকর্মীরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। সংগঠনের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়েও তারা আলোচনা করেন। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যস্ততার মাঝে এমন আয়োজন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানান অংশগ্রহণকারীরা।আয়োজকরা জানান, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।




সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট