1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক-১ ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বিআরটিএর দালাল এখন জেলা পরিষদের দৈনিক মজুরি “হিসাব সহায়ক” সংবাদ প্রকাশে ভিন্ন প্রতিক্রিয়া নিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ‎৪ বছরের শিশুকন্যাকে হত্যার পর মা এর আত্মহত্যা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অতীতের সব ধারা পরিবর্তন করে সম্পূর্ণ মেধা মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লেখে দাখিল পাশ করলো রিয়াদ কালাইয়ে হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার কালাইয়ে ১২ একর ৬৫ শতক জমি নিয়ে আদালতে মামলা, হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক-১

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”,কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি)।

শুক্রবার (১৪ শুক্রবার ২০২৬) রাত আনুমানিক ১০ টার দিকে জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাসানুর রহমান, বিজিওম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় বাংলাবাজার বিওপির এসআইপি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল চলাকালে এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় মেইন পিলার- ১০৬৫ থেকে প্রায়-১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর নতুন বন্দর নামক এলাকায়।

অভিযানে নেতৃত্ব দেন হাবিঃ আব্দুল আজিজ। তার সঙ্গে টহল দলে ছিলেন ল্যান্স নায়েক মোঃ সানোয়ার হোসেন, ল্যান্স নায়েক মোঃ শফিকুল ইসসলাম(এস আই পি সদস্য), এবং সিপাহী মোঃ সাদ্দাম, সিপাহী মোঃ শিপন, সিপাহী মোঃ নাঈম, সিপাহী মোঃ নাজমুল, সিপাহী মোঃ ফয়সাল, সিপাহী মোঃ সাই সাই মং।

অভিযান চলাকালে মোট- ১২ বোতল(৩৭৫ এম এল) ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য- আঠারো হাজার টাকা মাত্র।
এ ঘটনায় আটক একজন হলেন, মোঃ শাহিনুর রহমান (৩৭) পিতা- মোঃ শাহজামাল মিয়া, মাতা-মোছাঃ ছাইফুন্নেসা বেগম, গ্রাম- নওদা পাড়া ডাকঘরঃ রৌমারী, থানাঃ রৌমারী, জেলাঃ কুড়িগ্রাম।

জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাসানুর রহমান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্তবর্তী এলাকায় এবং মাদকের যেকোন ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট