1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ‎৪ বছরের শিশুকন্যাকে হত্যার পর মা এর আত্মহত্যা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অতীতের সব ধারা পরিবর্তন করে সম্পূর্ণ মেধা মনপুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লেখে দাখিল পাশ করলো রিয়াদ কালাইয়ে হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার কালাইয়ে ১২ একর ৬৫ শতক জমি নিয়ে আদালতে মামলা, হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অ্যাম্বুলেন্স চালক সংকট: ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চরম ভোগান্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ভূরুঙ্গামারীতে বাংলাদেশী যুবক বিএসএফের হাতে আটক মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন ‎

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অতীতের সব ধারা পরিবর্তন করে সম্পূর্ণ মেধা

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ও বঞ্চিত তরুণরা যেকোনো ধরনের তদবির বা দুর্নীতি ছাড়াই নিজ যোগ্যতায় চাকরির সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। মেধা ও যোগ্যতার ভিত্তিতে রিক্রুটমেন্টে খুশি চাকরি প্রার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার বাহিনীতে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। হাজারখানেক চাকরি প্রার্থীর মধ্যে শারীরিক সক্ষমতা যাচাই, স্বাস্থ্যগত পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে মৌলিক বাছাইয়ে যোগ্যতম ব্যক্তিরা চাকরি পাবেন।

নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে স্বচ্ছতা ও কড়াকড়ি আরোপ করা হয় বলে জানান বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক।

পরে একাডেমির প্রশাসনিক ভবন মিলনায়তনে ‘আনসার বাহিনীর সংস্কার ও ভিশন ৩৬’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন আনসার বাহিনীতে নিয়োগে আগে বিভিন্ন পর্যায়ে অনৈতিকতার চর্চা ছিল সেটি সম্পূর্ণ রহিত করে যোগ্যতম ব্যক্তিদের বাহিনীর সদস্য করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট