1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ উঠেছে  দিনে ছাত্রলীগ নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাতে যুবদল নেতাকে পিটিয়ে আহত বাল্যবিবাহ,শিশুশ্রম ও ঝরেপড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার উদ্যোগ আশাব্যঞ্জক: রুহুল কবির রিজভী রৌমারীতে জাতীয় মৎস্য পক্ষ-উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার প্রদান জামালপুরে বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর  উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক-১

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের রনসা (ঠকঠকি বাজার) এলাকায় এ পাঠাগারের উদ্বোধন করা হয়। ভাবিচা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হক। সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল, বিএনপি নেতা মোকলেসুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আমি তরুণ থাকা অবস্থায় এই পাঠাগারের স্বপ্ন দেখেছি এবং তখনই পাঁচ শতক জমি ক্রয় করি শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের নামে। এখন এটা বাস্তবে রূপ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই পাঠাগার এলাকায় জ্ঞান ভান্ডারে পরিণত হবে বলে মনে করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট