1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‎বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ উঠেছে  দিনে ছাত্রলীগ নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাতে যুবদল নেতাকে পিটিয়ে আহত বাল্যবিবাহ,শিশুশ্রম ও ঝরেপড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার উদ্যোগ আশাব্যঞ্জক: রুহুল কবির রিজভী রৌমারীতে জাতীয় মৎস্য পক্ষ-উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার প্রদান জামালপুরে বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর  উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক-১

ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর  উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬  (আগস্ট) রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী  তাহমিনা শারমিন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সহকারী কমিশনার( ভুমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন,   জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধামইরহাটে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ সময় মৎস্য চাষিদের মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মৎস্যচাষি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট