1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাংবাদিকতার আড়ালে নারী দিয়ে প্রতারণার অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রৌমারীতে  বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার  তালতলীতে বিদেশী পিস্তল-গুলিসহ পাঁচজন আটক মিরপুরে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষক ‎বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ উঠেছে  দিনে ছাত্রলীগ নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাতে যুবদল নেতাকে পিটিয়ে আহত

তালতলীতে বিদেশী পিস্তল-গুলিসহ পাঁচজন আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে দেশীয় তৈরি একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজী তাঁর বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেন। গত রোববার ওই বাসায় কয়েকজন অপরিচিত ব্যক্তি গোপনে এসে অবস্থান নেন। গত তিন দিন ধরে তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের চলাফেরা ও কথাবার্তা স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে কয়েকজন স্থানীয় বাসিন্দা লিমন সিকদারের ভাড়া বাসায় যান।
এ সময় বাসার ভেতরে থাকা জিহাদ খান পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা আরও লোকজন জড়ো করে তাদের ধাওয়া দিয়ে জিহাদ খান (৩৫), হৃদয় মোল্লা (২৫), অনিক মজুমদার (২৫), লিমন সিকদার (২৮) ও জামাল মল্লিককে (২৭) আটক করেন।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী লিমন সিকদারের ভাড়া বাসা থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক জিহাদ খান নড়াইল জেলার লোহাগড়া থানার কাঁঠালতলী গ্রামের আলম খানের ছেলে। হৃদয় মোল্লা ও জামাল মল্লিক বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামের বাসিন্দা। হৃদয় মোল্লা মো. মোকলেচ মোল্লার ছেলে এবং জামাল মল্লিক শাহ আলম মল্লিকের ছেলে। অপরদিকে লিমন সিকদার ও অনিক মজুমদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা। লিমনের বাবা লিটন সিকদার এবং অনিকের বাবা সঞ্জয় মজুমদার।

স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন দিন ধরে লিমন সিকদারের ভাড়া বাসায় কয়েকজন অপরিচিত ব্যক্তি অবস্থান করছিলেন। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের কথাবার্তা ও চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা বাসাটিতে গেলে জিহাদ খান পিস্তল নিয়ে তাদের ধাওয়া করেন। পরে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে তাদের আটক করেন।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট