1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাংবাদিকতার আড়ালে নারী দিয়ে প্রতারণার অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রৌমারীতে  বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার  তালতলীতে বিদেশী পিস্তল-গুলিসহ পাঁচজন আটক মিরপুরে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষক ‎বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ উঠেছে  দিনে ছাত্রলীগ নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাতে যুবদল নেতাকে পিটিয়ে আহত

সাংবাদিকতার আড়ালে নারী দিয়ে প্রতারণার অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ী

মনপুরা(ভোলা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভোলার মনপুরায় সাংবাদিকতার আড়ালে নারী দিয়ে ‘হানিট্র্যাপ’-এ ফাঁসিয়ে পুরুষদের ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সাংবাদিক মেহেদী হাসানের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ব্যবসায়ী মাকসুদ আলম।

লিখিত বক্তব্যে মাকসুদ আলম অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ জানুয়ারি ইটভাটার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে বিষয়টি মীমাংসা হয়ে সম্পর্ক স্বাভাবিক হলেও তার প্রতি মেহেদীর ক্ষোভ থেকে যায় বলে দাবি করেন তিনি।

মাকসুদ আলম বলেন, পরবর্তীতে মেহেদী হাসান তার কাছ থেকে কয়েক দফা ইট কেনেন। একপর্যায়ে ইটের মান খারাপ হয়েছে জানিয়ে সেগুলো দেখার জন্য তাকে হাজিরহাটে আসতে বলেন। পাশাপাশি আরও ইট প্রয়োজন বলেও তাকে জানান।

ভুক্তভোগীর অভিযোগ, হাজিরহাটে যাওয়ার পর মেহেদী হাসান তাকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে ইটের গুণগত মান দেখার কথা বলে তাকে মেহেদীর আত্মীয়ের বাড়ি নিয়ে যায় সেখান তাকে আপ্যায়ন করা হয়। পরে একজন অপরিচিত নারীকে তার পাশে বসিয়ে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে কয়েকজন অচেনা যুবক এসে তাকে জোরপূর্বক বিবস্ত্র করে ওই নারীর সঙ্গে তার ভিডিও ধারণ করে বলে অভিযোগ করেন তিনি।

মাকসুদ আলমের দাবি, ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। তার কাছে থাকা ব্যবসার কালেকশনের ২ লাখ টাকা সাংবাদিক মেহেদী নিয়ে নেওয়া হয়। এছাড়া বিকাশের মাধ্যমে সাংবাদিক মেহেদী হাসানের চাচাতো ভাই আমির হাওলাদারের এজেন্ট নম্বরে আরও ৫০ হাজার টাকা পাঠাতে বাধ্য হন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে বিভিন্ন সময় ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে টাকা দাবি করা হচ্ছে। এতে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

সংবাদ সম্মেলনে মাকসুদ আলম অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ধারণ করা ভিডিও অপসারণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট