“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানের সফলতা নিম্নে প্রদত্ত হলোঃ
গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২৩০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ মোল্লারচর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১০৬২/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর গ্রাম এলাকা নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ-৪০ বোতল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ-৪০ বোতল রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সাতানিপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১০৮৭/১০-এস হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমনাথপাড়া এলাকা নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ-৯৫ বোতল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ-৯৫ বোতল বকশিগঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।