1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার মূল আসামি গাজীপুরে গ্রেপ্তার কাশিমপুর থানা প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জামাল পাবনায় উঠানে দাদির ও সরিষাক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নীলফামারী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল নীলফামারীতে র‍্যাব-১৩’র কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীনকে বিদায় সংবর্ধনা কাশিমপুরে পৃথক অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক -৩ অন্যের আনন্দকে নিজের খুশি মনে করতে হয় রাসেলদের নির্বাচনের পরও মানুষের দুয়ারে গাজীপুরের এমপি ধামইরহাটে পৌরসভার রাস্তার কাজের উদ্বোধন করেন এমপি এনামুল হক নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে: মোস্তাফিজুর রহমান মোস্তাক

জলঢাকায় গণমাধ্যম কর্মীর সাথে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর মতবিনিময় 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী ৩ জালঢাকা আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জলঢাকা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম শরিফুল ইসলাম বাবু। এসময় তিনি জলঢাকা উপজেলাকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ, আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।

এজন্য তিনি উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।   এছাড়াও তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। যেখানে মারামারি, হানাহানি কিংবা প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সকলের অংশগ্রহণে গড়ে উঠবে শান্তিপূর্ণ ও উন্নত দেশ।” নির্বাচনী সমন্বয় কারী বাবু আরো বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমাদের প্রার্থী আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক জলঢাকা উপহার দিতে নিরলসভাবে কাজ করে চলেছে। এজন্য আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে নতুনভাবে জলঢাকা উপজেলাকে গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম আলো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রুহুল, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মনি, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, সেক্রেটারি হারুন অর রশীদ হারুন, সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম রাজ, ইনকিলাব প্রতিনিধি শরিফুল ইসলাম প্রিন্স, খোলা কাগজের প্রতিনিধি আবেদ আলী, মানবাধিকার সংস্থা আসকের সভাপতি আল আমিন, কাঠালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক ও উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট