1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি রুহুল কবির রিজভীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গোলাম আযম সৈকত হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধামইরহাটে বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত  কাশিমপুরে অপহরণের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালীগঞ্জে দাবীকৃত চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটপর অভিযোগ

বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক উল্লেখ করে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার বিকল্প নেই।

‎মঙ্গলবার (১৪ জুলাই) সকালে টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের রাবেয়া সিরাজ একাডেমিক ভবনের হলরুমে মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, রাজনৈতিক অঙ্গনে অশালীনতা, অসহিষ্ণুতা এবং নোংরা ভাষার ব্যবহার ক্রমেই বাড়ছে। সিনিয়র-জুনিয়রের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাওয়া ও সমাজ ও রাজনীতির জন্য অশনিসংকেত। এসব নেতিবাচক প্রবণতা থেকে বেরিয়ে এসে শালীনতা, সহনশীলতা ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। প্রধান আলোচক ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পরিষদের দাতা সদস্য রাবেয়া সিরাজ।
‎স্মরণসভা শেষে মরহুম শাজাহান সিরাজের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট