1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে প্রথম শ্রেষ্ঠ পূজামণ্ডপ ভাবিচা দুর্গামন্দির

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে সম্মাননা প্রদান করা হয়েছে। নিয়ামতপুর উপজেলায় দ্বিতীয়বারের মত প্রথম হয়েছে ভাবিচা কালীতলা দুর্গাপূজা মন্দির। দ্বিতীয় হয়েছে হাজিনগর বারোয়ারী দুর্গাপূজা মন্দির। তৃতীয় হয়েছে পানিহারা দুর্গাপূজা মন্দির।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার ১১ উপজেলার ৩৩ টি পূজামণ্ডপকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি এম এ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার ১১ উপজেলার পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

ভাবিচা কালীতলা দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক পবিত্র কুমার প্রামানিক জানান, ‘প্রথম হওয়াটা অবশ্যই আনন্দের। এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। গত বছরের ন্যায় এই বছর উপজেলা পর্যায়ে প্রথম স্হান অধিকার করায় ভাবিচা কালীতলা সর্বজনীন দুর্গা মন্দির কমিটি এবং গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। কোষাধ্যক্ষ দেবাশীষ মন্ডল টিপু জানান, ‘গতবছরের মত এবারও প্রথম হয়ে খুব ভালো লাগছে। এ কৃতিত্ব পূজা কমিটিসহ গ্রামবাসী সকলের। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন জানান, নিয়ামতপুর উপজেলায়
এবারে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা, নিরাপত্তা, উৎসব মুখর পরিবেশ, সাজসজ্জার ভিত্তিতে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলো নির্বাচন করা হয়েছে। তবে পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলার দিকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি ভালো কাজের স্বীকৃতি পরবর্তীতে হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই দুর্গাপূজার মতো এমন মহা কর্মযজ্ঞ ভালোভাবে সম্পন্ন করার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট