1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় নদীতে গোসল করতে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলা কাছাড়ি পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাসান (১০) ও মাসুম (৮)। তারা পরস্পর ফুপাতো ও মামাতো ভাই। নিহত হাসান নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে। আর মাসুম একই এলাকার হৃদয় হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের অগোচরে তিন শিশু, হাসান, মাসুম ও প্রিয়া। বটতলা কাছাড়ি পাড়ার পাশের চাড়াল কাটা নদীতে গোসল করতে যায়। এসময় হাসান ও মাসুম পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রিয়া তীরে দাঁড়িয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, হাসান মামার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খুটামারা ইউনিয়ন পরিষদের সদস্য ছানারুল ইসলাম জানান, “দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলো এখন ভেঙে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট