1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সারাদেশ ন্যায় কর্মসুচী অংশ হিসেবে ধামইরহাট শিক্ষক সমিতির উদোগে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক – কর্মচারীরা ৩ দফা দাবি বাস্তবায়ন ও আন্দোলন রত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ১ ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ।

১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজিত উপজেলার এমপিও ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস চত্বর সমাবেত হয়ে একটি র‍্যালি বের করে উপজেলার গেটের সামনে সমবেত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মুকুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায়  বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান, অধ্যক্ষ ইলিয়াস আলম,প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক বেনজির আহমেদ,অধ্যক্ষ মাওাঃ আবুবক্কর,অধ্যক্ষ আব্দুস সোবাহান,সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুর রউফ প্রমুখ।

বক্তারা তাদের  ৩ দফা দাবি অনতিবিলম্বে আদায়ের লক্ষ্যে ২০ শতাংশ হারে বাড়ি ভাডা, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা প্রদানের আহবান জানান। এ সময় বক্তারা বলেন শিক্ষকদের নায্য আন্দোলনে পুলিশ কর্তৃক জল কামান,লাঠি চার্জ করে করে আন্দোলন দমন করা যাবে না। যৌতিক দাবি মেনে না নিলে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করা হবে। তারা আরো বলেন একদিকে সরকার শিক্ষার মান উন্নয়নের কথা বলে অন্য দিকে এমপি ভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার সংকটে মানবেতর জীবন-যাপন করছে। কেন্দ্রীয় ঘোষিত শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে যে কোন কর্মসূচি ধামইরহাট উপজেলার শিক্ষককেরা পালন করবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট