1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

বিরামপুরে পলিপ্রয়াগপুর ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে রবিবার (১৯ অক্টোবর) বিকেলে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ভগবতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, ইউনিয়ন বিএনপি সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ পৌর ও উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, নুর আলম নুরা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, মামুনুর রশিদ লিটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান দেওয়ান, ও সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল হক জুয়েল প্রমুখ।

সভায় ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১২ জন প্রার্থী তাদের বক্তব্য উপস্থাপন করেন। যাচাই-বাছাই শেষে শিগগিরই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলকে আরও সংগঠিত ও দৃঢ় হতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, দিনাজপুর-৬ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনকে বিজয়ী করতে যুবদলকে তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীরা একাত্মতার শপথ গ্রহণ করেন গনতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার অঙ্গীকারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট