1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে তরুণ গ্রাহকদের মাঝে রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক পিএলসি। রোববার (১৯ অক্টোবর) সকাল নয়টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে দেশ ব্যাপী তরুণ উদ্যােক্তাদেরকে এগিয়ে নিতে রূপালী ব্যাংক নিয়ামতপুর শাখা এ ঋণ বিতরণ করে।

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক পিএলসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক দেবব্রত সাহা।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আরিফ হোসেন, নিয়ামতপুর শাখা ব্যাবস্থাপক আল মামুন শেখ, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজুসহ তরুণ গ্রাহক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রূপালী ব্যাংক পিএলসি সবসময় বিভিন্ন মেয়াদে জামানত ছাড়াই বিভিন্ন উদ্যােক্তাদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের জন্যও ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট