1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে নেচে গেয়ে ঐতিহ্যবাহী “সোহরাই” উৎসব পালন

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে ঐতিহ্যবাহী “সোহরাই” উৎসব পালন করেছে আদিবাসী সম্প্রদায়ের লোকজন। উপজেলার জারুল্যাপুর ওরাওঁদের উদ্যোগে আজ বিকেলে “সোহরাই” উৎসবের আয়োজন করে। এতে নানান পোশাকে সজ্জিত হয়ে নানা বয়সের নারী-পুরুষসহ শিশুরা অংশগ্রহণ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, “সোহরাই” উৎসব মুলত আদিবাসীদের কৃষি, গবাদিপশু ও সস্পদ বৃদ্ধিকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। তাদের বিশ্বাস “সোহরাই” পালন করলে সৃষ্টিকর্তা তাদের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেন।
উৎসব উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে আয়োজক কমিটি।

আলোচনা সভায় সুমন কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, গৈল দিগারী পরিষদের রাজা বাবুলাল টপ্প্য প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুর্শিদা খাতুন বলেন, বর্তমান সমাজে মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হব। এ ধরনের উৎসব নিয়মিত হলে আদিবাসীদের কৃষ্টি ও সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে।
আলোচনা সভার পর ওরাওঁদের ঐতিহ্যবাহী নৃত্য অনুষ্ঠানে ৭ দলে অংশ গ্রহণ করে। তাদের নৃত্য উপভোগ করেন অতিথি ও আগত দর্শনার্থীরা। পরে ৫ টি দলের মাঝে পুরস্কার “মাদল” তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট