1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় মানবতা দেয়ালের উদ্যোগে অনাথ ও প্রতিবন্ধীদের মাঝে বস্তু বিতারণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ভালোবাসা হোক সবার জন্য” এই মানবিক প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারীর জলঢাকা উপজেলার খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

অনাথ ও প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফোটাতে মানবতার দেয়াল স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করে এ মহৎ উদ্যোগের।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অনাথ ও প্রতিবন্ধী শিশুদের হাতে ৫০টি কম্বল ও ৬৫টি টি-শার্ট তুলে দেওয়া হয়। শিশুদের হাসি ও আনন্দে পুরো মাঠটি এক উষ্ণ মানবিক পরিবেশে ভরে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান (বিএসসি), সমাজসেবক রোকনুজ্জামান রোকন, জেনারুল ইসলাম, ফেরদৌস ইসলাম, মাহামুদুর হাসান সজিব, ইমন সরকার, আরব আলী, সামীম ইসলাম, মুন আহমেদ ও সাকিল ইসলাম প্রমুখ।

মানবতার দেয়াল সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক পরিবাবু বলেন, “মানবতার টানে, ভালোবাসার টানে আমরা অনাথ ও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের ঝরে পড়া ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা পেলে এই ভালোবাসার যাত্রা আরও বিস্তৃত হবে।

উল্লেখ্য, মানবতার দেয়ালের উদ্যোক্তা পরিবাবু নিজেও একজন অসহায় জীবনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। সেই বাস্তবতার অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন, সাহায্যের হাত কতটা মূল্যবান হতে পারে। তাই নিজের সীমিত সামর্থ্য নিয়েই তিনি সমাজের ছিন্নমূল, অনাথ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “মানুষের প্রতি ভালোবাসাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও মানবতার দেয়াল এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট