1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

ধামইরহাটে গরুবোঝায় ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে নিহত-২ আহত-৪

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে গরুবোঝায় ভুটভুটি ও মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কথা ভেবে  সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অক্টোবর সকাল ৭ টার দিকে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট গরুর হাটে ভুটভুটি যোগে কয়েকজন গরুর ব্যবসায়ী যাচ্ছিল। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি ও মোটরসাইকেল পল্টি খেয়ে রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ভুটভুটি চালক আড়ানগর গ্রামের বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় ভুটভুটির চাপায় জঘমীদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

আহতরা হলেন, আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ(২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন(৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। আহত সেলিম ও নাজিম এর অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ঈমাম জাফর জানান, নিজের ভুটভুটি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে মৃুত্যুবরণ করায় এবং কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের সুু-চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট