1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

 ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আবর্জনা ও ফুটপাত পরিষ্কারে বিএনপি

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।এসময় কোনাবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২ কিলোমিটার ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার করে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় সাজ্জাদুর রহমান মামুন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একটি দফা হলো

জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে। মূলত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের
জন্যই জনকল্যাণে এইসব কাজ করে যাচ্ছি।এসময় তিনি আরও বলেন আজ কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে জনকল্যাণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই কিলোমিটার ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

আশা করছি আমাদের এ ধরনের কল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।সেই সুবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে ও তা অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি,সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী,১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আইনাল হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, কোনাবাড়ী থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হাসান রুবেল ,১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ নির্মাণ ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্টাক্টর,৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট