1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে -নিজাম উদ্দিন

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে বরিশালে সুধী সমাবেশ করেছে হেযবুত তওহীদ। শনিবার (২৫ অক্টোবর) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সুধী সমাবেশে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা”-র প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। সভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

এসময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মো. নিজাম উদ্দীন। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামোর ধারণা তুলে ধরেন।

নিজাম উদ্দিন বলেন, “স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। এর মূল কারণ- মানবরচিত জীবনব্যবস্থার ব্যর্থতা। এই ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দলের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি বলেন, শান্তির জন্য অবশ্যই আল্লাহর দেয়া তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। এর রূপরেখা কী হবে তা হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম পুস্তক আকারে তুলে ধরেছেন।”
তিনি আরও বলেন,“ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ার সাথে ইসলামের বিরোধ নাই। ইসলামেও মুসল্লিদের অসন্তুষ্টি নিয়ে কেউ ইমামতি করতে পারে না। ইমামকে অবশ্যই মুসল্লিদের সমর্থিত হতে হবে। কিন্তু সমস্যাটা হলো প্রচলিত সিস্টেমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে নিজেরা আইন রচনা করেন। এই জায়গায় মানুষ হয়ে যায় বিধানদাতা। আমাদের কথা হচ্ছে, বিধানদাতা বা ইলাহ একমাত্র আল্লাহ। যে বিষয়ে আল্লাহর কোনো হুকুম আছে, বিধান আছে, সেখানে অন্য কেউ বিধান রচনা করতে পারবে না। এটাই আল্লাহর সার্বভৌমত্ব বা তওহীদ। আমাদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় সকল বিষয়ে ন্যায়-অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি মো. লোকমান হোসেন এবং সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, বরিশাল মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ প্রমুখ ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, এপিপি এডভোকেট মনিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল বুরো প্রধান সাংবাদিক মুরাদ হোসেন, কর্নকাঠী কলেজের সিনিয়র প্রভাষক শমিত রায়হান, এডভোকেট রাসেল জোমাদ্দার, এডভোকেট মোঃ দুলাল হোসেন, শিক্ষক মো. মোকলেসুর রহমান; চ্যানেল 9 এর সাংবাদিক সুকান্ত অপি, বাংলার কাগজ বরিশাল প্রতিনিধি, রবিউল ইসলাম, বরিশাল নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হোসেন, সহ বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট