1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদের সেবার মান্নোয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়।

জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ত (ফেসিং) প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচের সহযোগিতায় গণশুনানির আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক সিরাজুল ইসলাম, খুটামারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের এফডাব্লুভি মোশরেফা আকতার ও ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম প্রমুখ। গণশুনানিতে স্বাগত বক্তব্য ও উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আজাদ। এসময় তিনি জনগণের সাথে জনপ্রতি ও সেবাদানকারী কর্মকর্তাদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ। কানাডিয়ার হাই কমিশন ও সুইজারল্যান্ড- দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে গণশুনানিতে স্থানীয় পর্যায়ের ৬০ জন অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট