1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাফফর হোসেন।

এসময় স্তন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের (অনকোলজি) এমডি ডাঃ খন্দকার মোঃ আরিফ হাসনাত। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, ডাঃ তানিয়া তাজরিন তন্বী, বিকন ফার্মাসিটিক্যালস এর সিনিয়র ফ্রন্ট লাইন  অনকোলজি ম্যানেজার মুস্তাফিজুর রহমান ও বিকন ফার্মাসিটিক্যালস এর সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ অনকোলজি ডাঃ ফজর আল জাফর প্রমুখ।

এসময় ডাঃ আরিফ বলেন, যেসব নারীর পরিবারে স্তন ক্যানসারের কোনো ইতিহাস নেই, তাঁদের ক্ষেত্রে ৪০ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করা উচিত এবং প্রতিবছর একবার করে ম্যামোগ্রাম করানো প্রয়োজন। তিনি আরো বলেন,  যেসব নারীর রক্ত–সম্পর্কিত নিকটাত্মীয়ের স্তন ক্যানসারের ইতিহাস আছে অথবা যাঁদের আগে স্তনে রেডিওথেরাপি নেওয়ার ইতিহাস রয়েছে, তাঁদের ৩০ বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করা উচিত।

পরিশেষে তিনি বলেন, ক্যানসার একবার নির্মূল হয়ে যাওয়ার পর আবার ফিরে আসতে পারে। তবে যেন প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং পুনরায় চিকিৎসা করে ক্যানসার মুক্ত করা যায়। তাই নিয়মিত ফলোআপ জরুরি। সাধারণত প্রথম দুই বছরে দু–তিন মাস পরপর, পরবর্তী দুই বছরে ছয় মাস পরপর এবং এর পরবর্তী সময়ে প্রতিবছর একবার করে ফলোআপ করতে বলা হয়। ফলোআপে চিকিৎসার কোনো দীর্ঘমেয়াদি জটিলতা আছে কি না এবং রোগ ফিরে এসেছে কি না, তা দেখা হয়।

বিকন ফার্মাসিটিক্যালস এর সহযোগিতায় জলঢাকা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট