1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

রশিদুল ইসলাম জিলাপিটা মুখে নিয়ে হাঁটা দিলেন। মোখলেসুর রহমান তাঁকে বারবার ডাকছিলেন অবশিষ্ট জিলাপি শেষ করার জন্য। ঘড়িতে সময় তখন বিকাল চারটা। ভোট শেষ হওয়ার আর ৩০ মিনিট বাকী রয়েছে। তাই জিলাপি শেষ না করেই রশিদুল ইসলাম ভোট কেন্দ্রের দিকে দ্রুত গতিতে হাঁটা দিলেন।

এমনই দৃশ্য দেখা গেল নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায়। ভোট উপলক্ষে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। ভোট কেন্দ্রের বাহিরে বসেছিল মুখরোচক খাবারের দোকান। সবাই মিলে একসাথে খেয়েছেন জিলাপি আর বাদাম। খাওয়ার মাঝে চলছিল খুনসুটি।
রশিদুল ইসলাম নামের একজন ভোটার জানালেন, ‘এলাকার বন্ধুবান্ধবেরা এক জায়গায় হওয়া হয় না। ভোট উপলক্ষে সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম। তাই জিলাপি খাওয়া হলো। খুব ভালো লাগলো। মোখলেসুর রহমান বলেন, ‘এক কেজি জিলাপি কিনেছিলাম। সবাই মিলে খেলাম। আরও এক কেজি দিতে বলেছি। ভাজা হলে দিবে।’

নয়ন কৃষ্ণ পাল মাটির হাঁড়ি, ব্যাংক, পিঠা তৈরির খোলা আর বাদাম নিয়ে এসেছিলেন। বিকেলে জানালেন, সব মাটির ব্যাংক বিক্রি হয়ে গেছে। ছয় কেজি বাদামও বিক্রি হয়েছে। কয়েকটি মাটির হাঁড়ি বিক্রি হয়েছে। বাড়ি চলে যাচ্ছি। বেচাবিক্রি নিয়ে সন্তুষ্ট বলে জানালেন।

একজন জিলাপি বিক্রেতা বলেন, ‘জিলাপি ভাজার জন্য ৪০কেজি বেসন এনেছিলাম। সবগুলো ভেজে ফেলেছি। আর কেজি পাঁচেক বাকি আছে। সেগুলোও বিক্রি হয়ে যাবে।’ মিষ্টিও ভালো বিক্রি হয়েছে বলে জানালেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট