1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনায় গ্যারেজ মালিকের বিরুদ্ধে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলায় একটি প্রাইভেট কারের গিয়ারবক্স প্রতিস্থাপনকে কেন্দ্র করে এক গ্যারেজ মালিকের বিরুদ্ধে প্রতারণা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৈনিক ঘোষণা’র পাবনা জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস (৩৩) লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, প্রায় এক মাস আগে একই পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি খন্দকার কৌশিক হোসেন (৩৩)-এর প্রাইভেট কারের গিয়ারবক্স নষ্ট হলে সেটি পাবনা থানাধীন গাছপাড়ায় অবস্থিত “নিউ মনির রিপেয়ারিং ওয়ার্কশপ”-এ মেরামতের জন্য নেওয়া হয়। গ্যারেজটির মালিক মো. মনিরুল ইসলাম মনির (২৫)। তিনি ৮৫ হাজার টাকার বিনিময়ে ছয় মাসের গ্যারান্টিসহ একটি নতুন গিয়ারবক্স স্থাপন করেন।

কিছুদিনের মধ্যেই ওই গিয়ারবক্সে পুনরায় ত্রুটি দেখা দেয়। বিষয়টি জানাতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গ্যারেজ মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্যাটি সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে ফোনে যোগাযোগ করে গাড়িটি পাবনা বাস টার্মিনালে এনে মেরামতের অনুরোধ করা হয়। তবে অভিযুক্ত মনিরুল ইসলাম বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন এবং পরে ফোন রিসিভ করা বন্ধ করে দেন।

এ ঘটনায় পাবনা মোটর মেকানিক সমিতির সভাপতি আব্দুল বারেক ও যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মোল্লাকে অবগত করা হয়। তারা অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে গাড়িটি পুনরায় ঠিক করার অনুরোধ জানালেও তিনি বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, সমিতির কাছে বিষয়টি জানানোয় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম ভুক্তভোগী খন্দকার কৌশিক হোসেনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি নিজেকে অভিযুক্তের খালাতো ভাই পরিচয় দিয়ে অপর এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে খন্দকার কৌশিক হোসেন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তের দ্বারা যে কোনো সময় জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট