1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বরিশালে ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে দোয়া ও ইফতার মাহফিল

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল নগরীর ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক ইঞ্জিনিয়ার এইচ. এম. রনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বলা হয়, পবিত্র মাহে রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং দোয়া শেষে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। আয়োজকরা জানান, পবিত্র রমজানের চেতনা ছড়িয়ে দিতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বরিশাল নগরীর বি. এম. কলেজ রোড অবস্থিত ডেইলি ক্রাইম বার্তা পএিকা অফিসের কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে ডেইলি ক্রাইম বার্তা পএিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক ইঞ্জিনিয়ার এইচ. এম. রনি’র সঞ্চালনায় উপস্থিত অতিথিরা ছিলেন মোঃ জামাল কাড়াল বার্তা সম্পাদক ডেইলি ক্রাইম বার্তা, সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম বরিশাল প্রতিনিধি চ্যানেল ওয়ান, সাংবাদিক সৈয়দ বাবু বার্তা সম্পাদক দৈনিক আজকের বার্তা, সাংবাদিক আসদুজ্জামান মুরাদ বার্তা সম্পাদক দৈনিক মুখপত্র, সাংবাদিক আবদুছ ছালেক মামুন স্থায়ী সদস্য গৌরনদী প্রেসক্লাব ও প্রতিনিধি দৈনিক আজকালের কন্ঠ, এ্যাডভোকেট এস. এম. তৌহিদুর রহমান সোহেল (জেলা লিগ্যাল এইড কমিটি), মোঃ আবদুল করিম সহ-সম্পাদক আজকের ক্রাইম নিউজ, মো. মাইনুল ইসলাম বাবু নিজস্ব প্রতিনিধি দৈনিক আলোকিত পত্রিকা, মোঃ রাইসুল আমিন শাওন ভ্রাম‍্যমান প্রতিনিধি দৈনিক আলোকিত পত্রিকা। বিশিষ্ট ব‍্যবসায়ী মোঃ মশিউর রহমান, বিশিষ্ট ব‍্যবসায়ী আযান রাকিব, বিশিষ্ট ব‍্যবসায়ী মো. রিপন, বিশিষ্ট ব‍্যবসায়ী মো. রেজভীসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট