1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বিশ্ব নারী দিবসে পাচার থেকে উদ্ধারকৃত নারীদের পাশে মাচ্চর ইউনিয়ন পরিষদ

ফরিদপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বিশ্ব নারী দিবস উপলক্ষে ফরিদপুর জেলার মাচ্চর ইউনিয়নে মানবিক এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাচ্চর ইউনিয়ন পরিষদের কাউন্টার ট্রাফিকিং কমিটি (সিটিসি)-এর উদ্যোগে মানব পাচার থেকে উদ্ধারকৃত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসডিএস কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্প (APP – Awareness Prevention Partnership)-এর দীর্ঘদিনের সচেতনতামূলক ও অ্যাডভোকেসি কার্যক্রমের ফলস্বরূপ এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচ্চর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. জাহিদ মুন্সি। তিনি উদ্ধারকৃত নারীদের হাতে নগদ সহায়তা তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানব পাচার একটি গুরুতর সামাজিক সমস্যা এবং এই অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে মাচ্চর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সিটিপি অ্যাক্টিভিস্ট এবং সিটিসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মানব পাচার প্রতিরোধ এবং উদ্ধারকৃত নারীদের সামাজিক পুনর্বাসনে স্থানীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএস কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. মুকুল আলী, কমিউনিটি মবিলাইজার সামিয়া রহমান, ডেপুটি ম্যানেজার জনাব মনিরুজ্জামান এবং ইকোনমিক ম্যানেজার মো. নাজমুল হুদা। তারা আশ্বাস প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। বক্তারা জানান, মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন এবং জীবিকাভিত্তিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে প্রকল্পটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাশাপাশি আশ্বাস প্রকল্প দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বৈধ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে জনগণকে অবহিত করছে। এর মাধ্যমে প্রতারণামূলক দালালচক্র ও মানব পাচার থেকে মানুষকে সুরক্ষিত রেখে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ গমনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য হলো নারীর অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করা। পাচার থেকে উদ্ধারকৃত নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সামাজিক পুনর্বাসন ও আত্মমর্যাদা পুনরুদ্ধারে সহায়তা প্রদান এই দিবসের চেতনাকে আরও শক্তিশালী করে।

অনুষ্ঠান শেষে আসন্ন ঈদকে সামনে রেখে মাচ্চর ইউনিয়ন পরিষদের সিটিসি কমিটির বরাদ্দকৃত বাজেট থেকে উদ্ধারকৃত নারীদের প্রত্যেককে ১,০০০ (এক হাজার) টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট