1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি’র হাসপাতাল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কড়া নির্দেশ ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের খামখেয়ালী সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ওসির বিরুদ্ধে মানববন্ধনে ওসি নিজেই অংশ নিয়ে দিলেন অভিযোগের ব্যাখা বিশ্ব নারী দিবসে পাচার থেকে উদ্ধারকৃত নারীদের পাশে মাচ্চর ইউনিয়ন পরিষদ নওগাঁ-২ আসনের সাবেক এমপির বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা চারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালন, পুরস্কৃত চার কিশোরী ধামইরহাটে ডাসকো’র ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  পাবনার জ্বালানি তেলের বাজারে শুরু হয়েছে ইরান ও ইসরাইল যুদ্ধের প্রভাব পাবনায় অবৈধ তেল পাম্পে তেল মজুদ অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে জেলা নাগরিক প্লাটফর্মের আন্তর্জাতিক নারী দিবস পালন 

ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের খামখেয়ালী সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আজ সোমবার (৯ মার্চ) ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের আকস্মিক ও খামখেয়ালী সিদ্ধান্তে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে, এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।সোমবার সকাল থেকে রুপাতলী বাস টার্মিনাল থেকে ঝালোকাঠির উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে। ঝালোকাঠির বাস শ্রমিক ও  অটোচালক শ্রমিক উভয় পক্ষে মারামারি বিষয়কে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মারামারি কেন্দ্র করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থলে যাওয়া মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন, আবার কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো যানবাহন পাচ্ছেন না।

পিরোজপুর থেকে আসা মোঃ সলেমান নামে এক ভুক্তভোগী যাত্রী জানান কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে এবং অনেকের গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে।এদিকে শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ রাজ্জাক জানিয়েছেন, অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সমস্যার সমাধান হলে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করা হবে বলে তারা আশ্বাস দেন।

স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধানে শ্রমিক ইউনিয়নের  সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সাধারণ যাত্রীরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট