1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার আটক

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ফারুক আহমেদ, যিনি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার হিসেবে কর্মরত।

জানা গেছে, সোমবার (৯ মার্চ) রাতে রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার সরকারি মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিনসহ তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, এসব সরকারি ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয় এবং স্টোরকিপার ফারুক আহমেদকে আটক করা হয়।

জব্দ করা ওষুধ ও সরঞ্জামগুলোর মধ্যে সরকারি হাসপাতালের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওয়েট মেশিন রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কীভাবে বাইরে নেওয়া হচ্ছিল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানায়, ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট