1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জয়পুরহাটের কালাইয়ে টানা বৃষ্টিতে আলুক্ষেত তলিয়ে কৃষকের মাথায় হাত

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

হঠাৎ সকালের ভারী বৃষ্টিতে জয়পুরহাটের কালাই উপজেলায় বিঘার পর বিঘা আলুক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার কৃষকরা। হঠাৎ এই বৃষ্টিতে সদ্য তোলা ও মাঠে থাকা আলুর ক্ষেতে পানি ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর ৬টা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার নিচু জমিতে পানি জমে যায়। ফলে অনেক আলুক্ষেত পানির নিচে ডুবে যায় এবং আলু উত্তোলনের কাজ ব্যাহত হয়।

কৃষক আব্দুল বাছেদ জানান, কয়েকদিন ধরেই আলু উত্তোলনের কাজ চলছিল। কিন্তু হঠাৎ সকালের এই বৃষ্টিতে অনেক ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে অনেক জায়গায় আলু নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষক শফিকুল ইসলাম বলেন, আলুর ক্ষেতের পানি সরাতে তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ ডিজেল চালিত মেশিন দিয়ে পানি সেচে সরানোর চেষ্টা করছেন, আবার কেউ দ্রুত আলু তুলে নেওয়ার চেষ্টা করছেন। অনেকেই যেখানে অল্প পানি জমেছে সেখানে থালা বা পাত্র দিয়ে পানি তুলে ফেলছেন। তবে জমিতে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে আলু তোলা সম্ভব হচ্ছে না।

কৃষক নুরুন্নবী জানান, দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

অন্যদিকে কৃষক মিঠু ইসলাম বলেন, বৃষ্টির কারণে আলু পচে গেলে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়বে। তাই কৃষকরা বিভিন্ন উপায়ে জমির পানি সরানোর চেষ্টা করছেন, যাতে অন্তত কিছুটা ক্ষতি কমানো যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জান্নাতুস সাকিব জানান, হঠাৎ বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট