1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

৩৬ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে ৩৬ হাজার টাকার জাল নোটসহ রেজাউল করিম (৩৩) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে রৌমারী সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ, ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম ব্যাংকে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে যান। তিনি জমা রশিদের মাধ্যমে ক্যাশ কাউন্টারে টাকা জমা দেন। এ সময় ক্যাশ অফিসার দেলোয়ার হোসেন টাকা যাচাইয়ের জন্য মেশিনে পরীক্ষা করলে ২৬টি এক হাজার টাকার নোট এবং ২০টি পাঁচশ টাকার নোট জাল হিসেবে শনাক্ত হয়।

পরে ক্যাশ অফিসার বিষয়টি ব্যাংকের ম্যানেজার মো. আয়নাল হককে অবহিত করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ম্যানেজার রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই পরিতোষ ঘটনাস্থলে এসে জাল টাকাসহ রেজাউল করিমকে আটক করে থানায় নিয়ে যান।

আটক রেজাউল করিম রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চুলিয়ার চর গ্রামের মাহা আলমের ছেলে।
রৌমারী সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আয়নাল হক জানান, জাল নোটগুলো ব্যাংক রশিদের মাধ্যমে টাঙ্গাইল জেলার মির্জা আব্বাস নামের এক ব্যক্তির কাছে টিটি করার উদ্দেশ্যে জমা দেওয়া হচ্ছিল। পরে নোটগুলো জাল শনাক্ত হলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট