1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

তালতলীতে সারের তীব্র সংকট, বিপাকে প্রান্তিক কৃষকরা

তালতলী (বরগুনা) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বরগুনার তালতলী উপজেলায় চলতি কৃষি মৌসুমে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। ডিলারদের কাছে গেলেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না প্রান্তিক কৃষকরা। সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা।

কৃষক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকানে পর্যাপ্ত মজুত নেই। অনেক কৃষক ভোর থেকে ডিলারদের দোকানে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে বাড়ি ফিরছেন। কৃষকদের অভিযোগ, ভরা মৌসুমে সারের ব্যাপক চাহিদা থাকলেও সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। ফলে নির্ধারিত সময়ে জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তারা।

ভুক্তভোগী কৃষক রহিম, জাকির, মিরাজ ও রফিকসহ একাধিক কৃষক বলেন, বর্তমানে জমিতে সার দেওয়ার উপযুক্ত সময়। ঠিক সময়ে সার দিতে না পারলে ফসলের মারাত্মক ক্ষতি হবে এবং ফলন কমে যাবে। তারা আরও অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সার মজুত করে বেশি দামে বিক্রির জন্য কৃত্রিম সংকট তৈরি করেছে। প্রশাসনের অভিযান চালালে এই সিন্ডিকেট বেরিয়ে আসবে বলে দাবি তাদের।

স্থানীয় কৃষকেরা জানান, ধারদেনা করে আবাদ করেছেন তারা। এখন যদি সময়মতো সার না পাওয়া যায়, তাহলে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

এদিকে কৃষকদের দাবি কেবল আশ্বাস নয়, ফসলের ক্ষতি এড়াতে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বলেন, কৃষকদের আগ্রহ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আবাদ বেড়েছে। সারের এই সাময়িক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শিগগিরই ডিলারদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট