1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন  নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত নীলফামারী সদর হাসপাতালে এমপি’র আকস্মিক পরিদর্শনে অব্যবস্থাপনা দূর করতে দিলেন কঠোর নির্দেশ সৌদির সঙ্গে মিল রেখে জলঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত পশুর হাটে লাখ টাকার বাণিজ্য, সত্যতা পেয়েও জরিমানা মাত্র ৩ হাজার কাঠালিয়ায় রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা সুবর্ণচরে হত্যার হুমকি ও বসতবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সুবর্ণচরে পোল্ট্রি খাদ্য বোঝাই গাড়ি উল্টে যুবক নিহত জলঢাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

তালতলীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

তালতলী (বরগুনা) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে তালতলী উপজেলা মডেল মসজিদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী তালতলী উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল মালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ছাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও শতাধিক কর্মী-সমর্থক।

অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব, ফজিলত ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া সংগঠনের দায়িত্বশীলদের করণীয়, সাধারণ মানুষের প্রতি ইসলামের আহ্বান পৌছানোর পদ্ধতি, দাওয়াতের গুরুত্ব, দাওয়াতের ক্ষেত্রে জ্ঞান অর্জনের গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান বলেন, আমাদের সকলের সকল চাওয়া থাকবে মহান আল্লাহর কাছে। আমরা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাবো। সফলতা দান করবেন আল্লাহ। বিগত আওয়ামী শাসনামলে জামায়াতকে সর্বোচ্চ দমন-পীড়ন করা হয়েছে। কিন্তু দমিয়ে রাখতে পারেনি। আমরা ভবিষ্যতেও ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো। এজন্য আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে, দক্ষ হতে হবে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছাইদুর রহমান বলেন, তালতলী উপজেলা থেকে সকল অন্যায়-জুলুম দূর করে একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাবে। জনকল্যাণমুখী রাষ্ট্র বিনির্মানের একটি আদর্শ হবে এই উপজেলা। আমরা সকলে মিলে প্রচেষ্টা চালি যাবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট