1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৪২ বছর ধরে বানর খেলা দেখান আজিজুর গাজীপুরে অবৈধভাবে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা জলঢাকায় ভাতা কার্ডে টাকা দাবির অভিযোগে ইউপি কর্মকর্তা-সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত, ২৫ হাজার ছিনতাই  কোনাবাড়ীতে হৃদয় হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার ধামইরহাটে সরকারি নগদ অর্থ বিতরণ করলেন জামায়াত এমপি এনামুল হক রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মদসহ আটক ২ নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা

কোনাবাড়ীতে হৃদয় হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কলেজছাত্র মো. হৃদয় (২০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে কোনাবাড়ি থানাধীন নছের মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগের কাছে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ কোনাবাড়ি থানার নছের মার্কেট এলাকার আব্দুল পালোয়ানের ছেলে। তিনি থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।

নিহত হৃদয় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকার তাগিদে কোনাবাড়ি এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়ি-কাশিমপুর সড়কের শরিফ মেডিকেল সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান করছিলেন হৃদয়। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি রাস্তার পাশে সরে দাঁড়ান।

এ সময় দায়িত্বে থাকা শিল্প পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে মারধর করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়, যার মধ্যে সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদও রয়েছেন।
কোনাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কোনাবাড়ী থানার আলোচিত হৃদয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ কোনাবাড়ী থানাধীন কালের ভিটা এলাকায় তিনি অবস্থান করছেন। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জিএমপি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট