1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কালাইয়ে পরিবেশ রক্ষার গাছই এখন দুর্বৃত্তদের টার্গেট

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রকৃতি ও পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে সামাজিক বনায়নের আওতায় বছরের পর বছর ধরে রোপণ করা গাছ এখন নির্বিচারে কেটে উজাড় করছে দুর্বৃত্তরা। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ থেকে বৈরাগীহাট সড়কে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ২০০ থেকে ২৫০টি গাছ। অথচ এত বড় গাছ নিধনের ঘটনায় সংশ্লিষ্টদের রহস্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরেই সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় করছে। একের পর এক গাছ উধাও হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে জনমনে বাড়ছে ক্ষোভ ও হতাশা। অনেকেই প্রশ্ন তুলছেন— “তাহলে কি দুর্বৃত্তদের কাছেই জিম্মি হয়ে পড়েছে সামাজিক বনায়ন প্রকল্প?”

সামাজিক বনায়নের গাছ দেখভালের দায়িত্বে থাকা মান্দাই গ্রামের ফেরদৌস রহমান জানান, সড়কের পাশে তিলে তিলে বড় করা গাছগুলো একটি চক্র পরিকল্পিতভাবে কেটে ফেলছে। এ ঘটনায় সবুজ হোসেন, ময়েন ও হোসেন আলীর নাম উল্লেখ করে একাধিকবার কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বন বিভাগ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

মান্দাই গ্রামের হেলাল উদ্দিন বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়নের উদ্দেশ্যে লাগানো এসব গাছ এখন মাদকসেবী ও লোভী চক্রের টার্গেটে পরিণত হয়েছে। প্রথমে দিনের বেলায় গাছের ডালপালা ও মাথা কেটে ফেলা হয়, পরে গভীর রাতে পুরো গাছ কেটে সরিয়ে নেওয়া হয়। সকালে গিয়ে দেখা যায়, পড়ে আছে শুধু গাছের গুঁড়ি আর ধ্বংসের চিহ্ন।

সচেতন মহলের প্রশ্ন, দীর্ঘদিন ধরে একের পর এক এতগুলো গাছ কাটা হলেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ থাকলে এমন ভয়াবহ গাছ নিধনের ঘটনা ঘটতেই পারত না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট