1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাউবোর জমি দখল করে আধাপাকা ঘর নির্মাণের অভিযোগ, উচ্ছেদের দাবি এলাকাবাসীর

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সারা দেশে নদ-নদীর তীর ও সরকারি জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে সরকার কঠোর অবস্থানে থাকলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে আধাপাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী প্রতিকার চেয়ে গত ২১ মে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে জানা যায়, উপজেলার কালিরহাট বাজার সংলগ্ন দুধকুমার নদীর ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে “কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৫৪১ টাকা ব্যয়ে একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে কুড়িগ্রাম পাউবো। অভিযোগ রয়েছে, সেই বাঁধের ওপর প্রায় দুই শতাংশ জায়গা দখল করে আধাপাকা ঘর নির্মাণ করেছেন পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের মৃত জশমত আলীর ছেলে খলিলুর রহমান।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, মিনহাজ উদ্দিন, আমিনুল প্রামানিক, নজরুল ইসলাম ও রাজু অভিযোগ করে বলেন, বাজার, ফসলি জমি ও বসতভিটা রক্ষায় সরকার এই বাঁধ নির্মাণ করেছে। কিন্তু বাঁধের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় আগামী বর্ষায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বাজারসহ আশপাশের এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে খলিলুর রহমান বলেন, “জায়গাটি আমাদের পৈত্রিক সম্পত্তি ছিল। আমার ছোট ভাই সাত্তার আলীর সেখানে একটি ঘর ছিল। পরে পাউবো বাঁধ নির্মাণের সময় জমি অধিগ্রহণ করে। জায়গাটি ফাঁকা থাকায় আমি ঘর তুলেছি। সরকার ভেঙে নিতে বললে আমরা সরিয়ে ফেলবো। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু বলেন, “জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। সরকারি জমি অবৈধভাবে দখল করা উচিত নয়। প্রয়োজনে অনুমতি বা ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করা যেতে পারে।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্না হক জানান, অভিযুক্ত ব্যক্তিকে পাউবোর জায়গায় ঘর নির্মাণ না করতে বলা হয়েছে। বিষয়টি ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করা হয়েছে। এরপরও স্থাপনা অপসারণ না করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট