1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাটে পশুর ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। পবিত্র ঈদ-উল-আযহা কে সামনে রেখে জমে ওঠা পশুর হাটে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অধিকাংশ ভুক্তভোগীরা।

পরে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেলে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। সরেজমিনে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলা হাটবাজার ইজারা কমিটি প্রায় ২ কোটি ১০ লাখ টাকায় মিরগঞ্জহাট ইজারা প্রদান করেন।

তবে হাটবাজার ইজারা নীতিমালা অনুযায়ী প্রতি গরুর জন্য ক্রেতার কাছ থেকে ৫০০ টাকা টোল নেওয়ার নিয়ম থাকলেও সেখানে ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিক্রেতাদের কাছ থেকে কোনো টোল নেওয়ার বিধান না থাকলেও তাদের কাছ থেকেও অতিরিক্ত ২০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাটে গরু কিনতে আসা ক্রেতা আব্দুর রশিদ জানান, তিনি ৬৫ হাজার ৫০০ টাকায় একটি গরু কিনেছেন। পরে তার কাছ থেকে রশিদ বাবদ ৮০০ টাকা নেওয়া হয়েছে। একই অভিযোগ করেন আরেক ক্রেতা দিপক। তিনি বলেন, তার কাছ থেকেও ৮০০ টাকা নেওয়া হলেও রশিদে টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে হাটের দায়িত্বে থাকা গোলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি সংবাদকর্মীদের জানান, অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় হাট ইজারাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টোল আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট