1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে অভিনব কৌশলে গাঁজা চাষ, পুলিশের অভিযানে উদ্ধার অর্ধশতাধিক গাছ ডিমলার কৃতি সন্তান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী আজ বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির বিজ্ঞাপন পাবনায় ইছামতি নদী উদ্ধার আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় রৌমারীতে বিজিবি’র অভিযানে দুই আসামিসহ ৬৪ পিস ভারতীয় ইয়াবা আটক মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত রৌমারীতে ১২০ মিটার রাস্তা পাকাকরণে দীর্ঘদিনের ভোগান্তির অবসান, এলাকাবাসীর স্বস্তি ভূরুঙ্গামারী সীমান্তে মাদক কেনার পরিকল্পনা, ৭৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার -১ ধামইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে অভিনব কৌশলে গাঁজা চাষ, পুলিশের অভিযানে উদ্ধার অর্ধশতাধিক গাছ

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গ্রীনহাউস-সদৃশ পদ্ধতিতে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সুপারি বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. জামাল উদ্দিন (৫০), পিতা—মৃত জাফর আলী এবং তার ছেলে মো. রুবেল হোসেন (২৫), পিতা—মো. জামাল উদ্দিন, উভয় সাং-দক্ষিণ বাঁশজানি, দীর্ঘদিন ধরে সুপারি বাগানের ভেতরে তাপ ও বৃষ্টি প্রতিরোধী তারজালি দিয়ে বেষ্টনী তৈরি করে অতিযত্নে গাঁজার চাষ করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানার একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পিতা-পুত্র সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করা হয়। পাশাপাশি গাঁজা গাছ পরিচর্যার জন্য নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বিশেষ বেষ্টনীও জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট