1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে গৃহবধুকে হত্যার পর লাশ ভস্মীভূত, ২৪ ঘণ্টার ব্যবধানে হত্যাকারী গ্রেপ্তার কালাইয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  নিয়ামতপুরে আদর্শ কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাংবাদিকতার আড়ালে নারী দিয়ে প্রতারণার অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রৌমারীতে  বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার  তালতলীতে বিদেশী পিস্তল-গুলিসহ পাঁচজন আটক মিরপুরে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলার ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের মহান মুক্তিযুদ্ধের সম্মুখসারির বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২০ আগষ্ট বিকাল ৩ টায় তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

গার্ড অব-অর্নার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বী, চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশা আলমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকাল থেকে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত আনুমানিক ৯টার দিকে মৃত্যুবরণ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে উত্তরাঞ্চলের নিজ ভোগডাবুড়ি ও চিলাহাটি এলাকায় মুক্তিকামী যোদ্ধা হিসেবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রণক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন।

মৃত্যুকালে তিনি দ্বিতীয় স্ত্রী, চার কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট