ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নওগাঁর ধামইরহাটে ‘প্রাণিসম্পদ বৃদ্ধি অভিযান’ শুরু হয়েছে! স্থানীয় পরিবারগুলোর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ‘প্রাণিসম্পদ বৃদ্ধি অভিযান (Livestock Campaign)’ এবং উপকারভোগীদের মাঝে মুরগি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধামইরহাট এপির আয়োজনে এ অর্থবছর-২০২৬ প্রাণিসম্পদ বৃদ্ধি অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রাণিসম্পদ খাতের গুরুত্ব এবং গ্রামীণ অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, স্থানীয় পরিবারগুলোর পুষ্টি নিশ্চিত করা এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গৃহপালিত পশুপাখি পালন বড় ভূমিকা রাখছে।
আলোচনা সভা শেষে উপজেলার নিবন্ধিত ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে উন্নত জাতের মুরগি বিতরণ করা হয়।